,

চৌদ্দগ্রামে সন্ত্রাসীদের হামলায় যুবলীগ নেতা জিএম মাছুম আহত

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ কুমিল্লার চৌদ্দগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা ও উজিরপুর ই্উনিয়নের যুবলীগ নেতা জিএম মাছুমের উপর সন্ত্রাসীরা আতর্কিত হামলা করেছে। সন্ত্রাসীদের হামলায় ভেঙ্গে পড়া হাত নিয়ে বর্তমানে সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আহত মাছুম উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার গ্রামের মাষ্টার তফাজ্জল আহমেদের পুত্র।

জানা যায়, গত শনিবার (২৩ মার্চ) রাত ৮ঘটিকায় হোটেল তাজমহল সংলগ্ন শামুকসার গ্রামের রাস্তার মাথায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৮-১০ জন সন্ত্রাসী মাছুমের উপর আতর্কিত হামলা করে। এসময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে মাছুমের আতœচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সহযোগীতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।