,

চৌদ্দগ্রামে সরকারি খালে মার্কেট নির্মাণ

আজকের কুমিল্লা ডট কম :
May 2, 2019
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউপির পাতড্ডা বাজারে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণ করছে প্রভাবশালী মহল। ফলে খালটি নাব্যতা হারাতে বসেছে।

স্থানীয় ইউপি মেম্বার বাবুল মিয়া বলেন, যেভাবে খাল ভরাট করা হচ্ছে-তাতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা হবে। জমি ও কৃষকদের কথা চিন্তা করেই খাল দখল মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি প্রয়োজন।

খাল দখলকারী লিটন মজুমদার বলেন, আমার নকশা করা জায়গা ভরাট করছি। সরকারি খাল ভরাটের প্রশ্নই আসে না।

চৌদ্দগ্রাম ইউএনও শেখ মো. শহিদুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।