,

চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 20, 2017
news-image

 

আনিছুর রহমানঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দূর্ঘটনায় কাভার্ডভ্যান চালক মোঃ রাসেল(২৫) নিহত হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) উপজেলার পৌর এলাকার বালুজুড়ি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মোঃ রাসেল ভোলা জেলার লাল মোহন উপজেলার লর্ড হাডিঞ্জ গ্রামের মৃত. ইদ্রিস মিয়ার ছেলে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান(ঢাকা মেট্রো ট-১১-৮৬৪০) পিছন  থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রয়েছে।