,

চৌদ্দগ্রামে ১০দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ

আজকের কুমিল্লা ডট কম :
June 26, 2025
news-image

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান বলেন, এই দেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আর দেশের মূল শক্তি হচ্ছে সম্প্রীতির শক্তি। দেশে সকলের মধ্যে যে সম্প্রীতির বন্ধন অটুট রয়েছে, সেই বন্ধনকে আরো জোরালো করতে হবে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১০ দিনব্যাপী আনসার-ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আনসার ভিডিপির কোন সদস্যের মধ্যে যেন ঘৃণা, হিংসা, বিদ্বেষ কাজ না করে। আশা করি চৌদ্দগ্রামে যে সম্প্রীতির দৃষ্টান্ত আছে, তা আগামীতে অব্যাহত থাকবে। আগামীতে উন্নয়নকে এগিয়ে নিতে হলে এই চেতনা ধারণ করে চলতে হবে।

উপজেলা আনসার ও ভিডিপির মোস্তাকিমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা প্রশিক্ষক বশির আহমেদ, উপজেলা প্রশিক্ষক মোমেনা খাতুন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মোঃ আনিছুর রহমান,স্বেচ্ছাসেবক ইয়াছিন আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের।
সভা শেষে প্রশিক্ষণে অংশ গ্রহণকারীদের নারী-পুরুষকে সনদ ও পুরস্কার প্রদান করেন।