,

চৌদ্দগ্রামে ২ সন্তানের জননীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
June 12, 2018
news-image

স্টাফ রিপোর্টার ঃ

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে শারমিন আক্তার (২৩) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে।

সে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মোঃ  শিপনের স্ত্রী এবং একই উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের শামছুল হকের মেয়ে।

গত সোমবার দিবাগত রাত আনুমানিক ৮টায় স্বামীর বাড়ির বসতঘরের বুতুরের সাথে শাড়ি পেছিয়ে আত্মহত্যা করে সে। নিহতের ৪ বছর ও ৩ মাস বয়সি ২টি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় স্বামী ও তার পরিবার পলাতক রয়েছে। ধারনা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, আত্মহত্যার ঘটনায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।