,

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
March 26, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছোট্টকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৬ মার্চ) বেলা ১২ টার দিকে স্বাধীনতা দিবসের র‌্যালি করে চৌদ্দগ্রাম বাজারের বিএনপির দলীয় কার্যালয়ে আসার পর তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আমিনুল ইসলাম ছোট্ট চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামের মৃত. ছিদ্দিকুর রহমানের ছেলে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।