জবি শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যা মামলা: সহপাঠী আম্মানের বিরুদ্ধে অভিযোগপত্র, সহকারী প্রক্টর দ্বীন ইসলাম দায়মুক্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি রায়হান সিদ্দিকী আম্মানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি ও জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার কোতোয়ালি মডেল থানা পুলিশ এ অভিযোগপত্র দাখিল করে। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ মামলায় দুইজনকে আসামি করা হলেও তদন্তের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ মোট ২৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি অবন্তিকার মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া ছবি, স্ক্রিনশট, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফেসবুকে প্রকাশিত ‘সুইসাইড নোট’ ফরেনসিক বিশ্লেষণ করা হয়। এতে