জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে জামায়াত থেকে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ
ডেক্স রিপোর্টঃ
দল বিলুপ্ত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। খবর বিবিসির।
জামায়াতের আমীর মকবুল আহমদকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকাকেই সামনে এনেছেন। পদত্যাগপত্রে রাজ্জাক বলেছেন- তিনি দুই দশক ধরে দলের শীর্ষ নেতাদের বোঝাতে চেয়েছেন যে, জামায়াত যেন একাত্তরের ভূমিকার জন্য জাতির কাছ ক্ষমা চায়। কিন্তু স্বাধীনতার চার দশক পরও জামায়াত সেটি করেনি।
পদত্যাগপত্রে ব্যারিস্টার রাজ্জাক উল্লেখ করেছেন স্বাধীনতায় বিরোধিতার জন্য তিনি জামায়াতকে বিলুপ্ত করে দেয়ারও প্রস্
