,

জাতীয় ছাত্র সমাজ চৌদ্দগ্রাম পৌরসভা শাখার আহবায়ক কমিটি গঠন

আজকের কুমিল্লা ডট কম :
June 25, 2019
news-image

স্টাফ রিপোটার:

জাতীয় ছাত্র সমাজ চৌদ্দগ্রাম পৌরসভা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আবদুল্লাহ আল ফুয়াদকে আহবায়ক ও রেজাউল করিম তুষারকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক ওমর ফারুক, রিফাত হোসেন, শাকিল আহমেদ, হানিফ গাজী, আলাউদ্দিন মোল্লা, মেহেদী হাসান।

২২ জুন শনিবার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় ছাত্র সমাজ কার্যালয়ে এক সভায় উক্ত আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলা সাধারন সম্পাদক গোলাম রাসেল এর সুপারিশক্রমে উক্ত কমিটি অনুমোদন করেন জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মিজানুর রহমান মিজান।