,

জিয়াকে স্বাধীনতার ঘোষক দাবি করাটা লজ্জাজনক- এলজিআরডি মন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
October 17, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, কেউ হঠাৎ করে এসে রেডিও-টিভিতে কিছু বললেই, তাকে স্বাধীনতার ঘোষক দাবি করাটা চরম লজ্জাজনক বিষয়।

বঙ্গবন্ধুকে হত্যার পর হঠাৎ একদিন শুনলাম-জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এটা তারা কিভাবে দাবি করলো। এত নির্লজ্জ তারা কিভাবে হতে পারে। এসব মিথ্যা প্রচারণার কোন ভিত্তি নেই। এসব দু:খজনক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীন বাংলাদেশের সবকিছু । তিনিই স্বাধীনতার মহান স্থপতি।

শনিবার দুপুরে কুমিল্লা নগরীর কুমিল্লা ক্লাব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সংরক্ষিত মহিলা সাংসদ অ্যারোমা দত্ত, কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল।

এছাড়া কুমিল্লার জাগ্রত মানবিকতার কর্ণধার তাহসিন বাহার সূচনা উপস্থিত ছিলেন।