,

জেলহত্যা দিবসে কুমিল্লায় দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
November 3, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
শোকাবহ জেলহত্যা দিবসে কুমিল্লায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাসহ দোয়া মাহফিলের আয়োজন করেছেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি। রবিবার বিকালে নগরের রানীরবাজারস্থ এমপি সীমার রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা জানিয়েছেন আঞ্জুম সুলতানা সীমা এমপি। পরে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এসময় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিকদার, খাদেম মোহাম্মদ ফিরোজ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাইফুন্নাহার মিতা শিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নূরজাহান আক্তার চামেলীসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।