শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিআইজি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২৫
news-image

ডিআইজি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলশান থানার হত্যাচেষ্টার মামলায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালতে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

আদালত সূত্রে জানা গেছে, এদিন গ্রেপ্তারকৃত মোল্লা নজরুলকে আদালতে হাজির করে পুলিশ। এরপর গুলশান থানার পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুল হক তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।