,

তিতাসে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
March 23, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাত ব্যক্তির (৫৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০ টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি আমিরাবাদ এলাকার হোমনা-তিতাস সড়কের পূর্ব পাশের জগৎপুর মুহাম্মাদিয়া মাদরাসার পাশের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, ভোররাতের কোন সময়ে অন্য কোথাও হত্যা করে আমিরাবাদের এই স্থানটিকে নিরাপদ ভেবে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশের গলায় রশি প্যাঁচানো জখমের চিহ্ন রয়েছে। পুলিশ রহস্য উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।