,

তিতাসে পথচারী ও রিক্সা চালকদের মাঝে যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 18, 2021
news-image

 

মো: জুয়েল রানা, তিতাস সংবাদাতাঃ

কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের নির্দেশনায় তিতাস উপজেলা যুবলীগের উদ্যোগে পথচারী, রিক্সা-ভ্যানচালক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রিক সামগ্রী বিতরণ করেছেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ।

শনিবার (১৭ এপ্রিল) ইফতারের আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর গেইট সংলগ্ন গৌরিপুর টু হোমনা সড়কের বিভিন্ন ইজিবাইক, রিক্সা-ভ্যানচালক, পথচারী ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আওলাদ হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম তারা, তিতাস উপজেলা মুজিবসেনা ঐক্যলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ আনিছ, তিতাস উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম ভূইয়া, তিতাস উপজেলা যুবলীগের সদস্য মোঃ সেলিম রানা, মোঃ সাদ্দাম বেপারী, মোঃ রফিক সওদাগর, মোঃ আলিফ, মোঃ মেহেদী হাসান শুভ প্রমুখ।