,

দাউদকান্দিতে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
August 10, 2022
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক চাপায় মোঃ কবির হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

বুধবার (১০ আগষ্ট) বেলা  সোয়া ১১ টায় গৌরীপুর-হোমনা সড়কের পেন্নাই হাসেম মর্ডান হসপিটালের সামনে একটি রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৭৬১৫) ভ্যানকে চাপা ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।

নিহত মোঃ কবির হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রকিবুল ইসলাম জানান, ট্রাক আটক করা হয়েছে। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।