,

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
June 13, 2021
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টায় গৌরীপুর-মতলব সড়কের নোয়াগাও এর দক্ষিণে পল্লী বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জাহেদ আলীর ছেলে আবু তাহের (২৫) এবং একই গ্রামের হাজি ইয়াসিনের ছেলে সাইফুল ইসলাম (২২)।

দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, ৭/৮ জনের একটি গ্রুপ ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলাও রয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি সুইসগিয়ার, লোহার পাইপসহ লাঠি, রসি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।