দাউদকান্দিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২ ও আহত ২৫
আজকের কুমিল্লা ডট কম :
August 25, 2018
জাকির হোসেন হাজারি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত ও ২৫ যাত্রী আহত হয়েছেন।
একই সময়ে উপজেলার রায়পুর এলাকায় রংপুর থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১২ জন আহত হয়েছেন।
শনিবার (২৫ আগস্ট) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।