দাউদকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
কুমিল্লার দাউদকান্দিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার(১ নভেম্বর) উপজেলার সুন্দলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। চিকিৎসা সেবায় অংশ নিতে সকাল থেকেই বিদ্যালয় মাঠে ভিড় করতে থাকেন সেবাপ্রার্থীরা। প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এই ক্যাম্পে ঢাকা, কুমিল্লা থেকে ২৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। তারা নিউরো মেডিসিন, শিশু, নাক-কান গলা, চক্ষু, গাইনি, মেডিসিন, চর্ম, ডেন্টালসহ বিভিন্ন রোগ নির্ণয়সহ চিকিৎসা প্রদান করেন।
নেটেক্স ইন্টারনেট, স্বরবর্ণ ফাউন্ডেশন, সুন্দলপুর সমাজ কল্যান ও প্রবাসী পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় দুই হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষেরা আর্থিক সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সারা দিনে প্রায় দুই হাজার মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
চিকিৎসা নিতে আসা বারপাড়া ইউনিয়নের জায়গীর গ্রামের ষাটোর্ধ আব্দুল কাদের তালুকদার বলেন, কয়েকদিন ধরে শুনছি বড় বড় ডাক্তার আসবেন। আজ এসে দেখি সত্যি তাই। যেসব ডাক্তার রোগী দেখà¦