,

দাউদকান্দিতে ২০ বোতল ফেন্সিডিলসহ ডাক্তার আটক

আজকের কুমিল্লা ডট কম :
April 16, 2017
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
কুমিল্লার দাউদকান্দিতে ফেন্সিডিল ও গাজাসমেত এক ডাক্তারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় একটি প্রইভেটকারে তল্লাশী কালে ২০ বোতল ফেন্সিডিলসহ লক্ষীপুর সদর এলাকার দালাল বাজার গ্রামের মতৃ ফারুক রেজার ছেলে ডাক্তার পারভেজ রেজা (৪৫) এবং ৩কেজি গাজাসহ জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমনগন্ডা গ্রামের মৃত মনা মিয়ার ছেলে হোসেন মিয়াকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোপ্লাজায় নামক স্থানে গোপন সংবাদের ভিওিতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৩-৫১২২) তল্লাশী চালিয়ে ২০ বোতল ফেনন্সিডিলসহ ডাক্তার পারভেজ এবং পৃথক তল্লাশীতে তিন কেজি গাজাসহ হোসেন মিয়া(২৮)কে আটক করা হয়। ডাক্তার পারভেজ রেজা ঢাকার পিজি হাসপাতালে কর্মরত অবস্থায় নেশা করার অপরাধে সে বরখাস্ত হয়েছিল। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে ।