,

দাউদকান্দির বিটেশ্বর ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
September 24, 2017
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেস্বর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত । ২৩ সেপ্টেম্বর শনিবার বিকালে পেন্নই-মতলব সড়কের জয়বাংলা মোড়ে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণলায় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া।
বিটেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রকিব ডিলারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বাংলাদেশের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট শফিউল বশর ভান্ডারি, প্রফেসার ডঃ কামাল উদ্দিন আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, সহ সভাপতি বাসুদেব ঘোষ প্রমূখ।