,

দেবিদ্বারে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইউএনও শ্যালকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 25, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবীদ্বারে উপজেলা নির্বাহী কর্মকতার রাকিব হাসানের শ্যালক উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

সে রংপুর জেলার বদরগঞ্জ গ্রামের মৃতঃ হারুনুর রশিদের পুত্র। গত ২৩ ই জুন বোনের বাসায় বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে দেবীদ্বারে উপজেলা নির্বাহী কর্মকতার রাকিব হাসানের শ্যালক এইচএসসি পরিক্ষার্থী মাজহারুল আলম স্নিগ্ধ (১৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পানীতে ডুবে মৃত্যুবরণ করে। প্রায় ১৫ মিনিট খোজাখুজির পর মরদেহ উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদ আছর দেবীদ্বার উপজেলা প্রাঙ্গনে প্রথম জানাজা শেষে গ্রামের বাড়িতে মরদেহ পাঠানো হয়েছে।