,

দেবিদ্বারে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
April 16, 2019
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ

‘‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’’ এই শ্লোগান কে ধারণ করে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য    কমপ্লেক্সের    আয়োজনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান এক যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপেজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা আওয়ামীযুবলীগ সভাপতি ও নব-র্র্বিচিত উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান।

এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান, দেবিদ্বার উপজেলা প্রসক্লাব উপদেষ্টা এ বি এম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার সেন্টাল হাসপাতালের চেয়ারম্যান হাজী আবদুল আলীম, দেবিদ্বার উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন ভিপি আরো অনেকে। এদিকে উপস্থিত অতিথি বৃন্দ বক্তব্য দেওয়ার আগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর বক্তব্য সবাই মনোযোগ সহ কারে শুনেন ও দেখেন।