,

দেবিদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মদিন পালিত

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2019
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার :

কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় র‌্যালী,সমাবেশ ও কেক কাটাঁর মধ্য দিয়ে জাতির জনক শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯ তম জন্মদিন পালিত হয়েছে ।

উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করে উপজেলা শহরের প্রধান সড়কগুলো পদক্ষিন করে।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরল আনোয়ার , দেবিদ্বার উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএস খায়ের, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল সহ আরো অনেকে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতিচারন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।