,

দেবিদ্বারে বর্ষবরণ উপলক্ষে ৩দিন ব্যাপী বৈশাখী মেলা

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2019
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ

নতুন বছর বাংলা ১৪২৬ সনকে বরণ করে নিতে দেবিদ্বার উপজেলা পরিষদ মাঠে রোববার সকালে ৩দিন ব্যাপী বৈশাখী মেলা ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদিন।

এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগ সদস্য ও জাফরগঞ্জ মীর আবদুল গফুর কলেজ’র প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার বৈশাখী মেলা উদযাপনের আহবায়ক ও উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক মো. আনোয়ার পারভেজ খান, মো. আমিনুল ইসলাম সুমন, মো. হোসাঈন আহমেদ, মো. মাজেদুল ইসলাম সৌরভ, কলেজ ছাত্রলীগ নেতা কাজী সিহাব প্রমূখ। এদিকে ৩দিন ব্যাপী বর্ষবরণ মেলায় একটি নাগর দোলা ও ৩০টি ষ্টল বসে । এতে মেলায় হাজারো মানুষের ঢল মহাআনন্দ উৎসবে মেতে বর্ষবরণ মেলায়।