,

দেবিদ্বারে বিএনপি’র সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
August 6, 2017
news-image

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় ইউছুফপুর ইউনিয়নে শনিবার বিকেলে হংকং বিএনপি’র সভাপতি এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বে বিএনপি’র সদস্য ফরম পূরণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ওই ফরম বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি এইচ এম ইমরান হাসান, উপজেলা যুবদল নেতা মো. মীর হোসেন,সাবেক সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মো. আব্দুল আলীম পাঠান, যুবদল নেতা মো. তৈয়বুর রহমান সরকার, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন সরকার, দেবিদ্বার উপজেলা ছাত্রদল নেতা মো. আল আমিন আমানত , মোঃ মামুন সহ আরো অনেকে প্রমূখ।