,

দেবিদ্বারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2019
news-image

 

মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার ঃ

“নিরাপদ মান সম্মত পন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে র্বণাঢ্য র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিস সম্মলেন কক্ষে আলোচনা সভা ও ভোক্তা অধিকার নিয়ে রচনা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিন্নাত আলী, জাফরগঞ্জ কলেজ’র প্রভাষক মো. সফিকুল ইসলাম সহ আরো অনেকে। এদিকে আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার ও সনদ তুলে দেন।