,

দেবিদ্বারে ১১০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ি জমির গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১১০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ি জমির হোসেনকে (৩৮)গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৫ মে সন্ধ্যায় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে টিম দেবিদ্বারের এসআই মোঃ সাইদুর রহমান, এএসআই মোঃ মোখলেছার রহমান, এএসআই ফারুক হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া দেবিদ্বারের সুলতানপুর গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রিজের উপর হইতে মাদক ব্যবসায়ি মোঃ জমির হোসেনকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

সে ওই এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কুখ্যাত মাদক ব্যবসায়ি জমিরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।