,

নগরীর রাজগঞ্জে পালিয়ে গেল অর্ধেক মাছ ব্যবসায়ী!

আজকের কুমিল্লা ডট কম :
May 17, 2018
news-image

 

সেলিম সজীবঃ

ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালিয়ে গেল অর্ধেক মাছ ব্যবসায়ী! এই ঘটনা কুমিল্লা নগরীর রাজগঞ্জ মাছ বাজারের।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থেকে দেখা যায়, রমজান উপলক্ষে বাজার পরিদর্শনে বের হন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। তিনি নিউ মার্কেট এলাকা পরিদর্শন করেন। তার সাথে জেলা প্রশাসনের আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই দিকে পাশের রাজগঞ্জ মাছ বাজারে ম্যাজিস্ট্রেট আসবে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে ফরমালিন এবং কম ওজনের বাটখারা ওয়ালা ব্যবসায়ীরা সরে পরে। এছাড়া পাশের মুরগির কিছু দোকানও বন্ধ হয়ে যায়। অপর দিকে কিছু মুরগি ও মাংসের ব্যবসায়ীদের দোকান পরিচ্ছন্ন করতে দেখা যায়। এসময় মুদি দোকানীদেরও তটস্থ দেখা যায়।
এনিয়ে বাজারের এক ক্রেতা নাজনীন আক্তার বলেন, কিছু ব্যবসায়ী দোকান অপরিচ্ছন্ন রাখে।

মালে ভেজাল মেশায় এবং ওজনে কম দেয়। এছাড়া গলাকাটা দাম রাখে। বাজার নিয়ন্ত্রণে প্রতি সপ্তাহে জেলা প্রশাসনের বাজার পরিদর্শন করা উচিত।

জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পণ্যের বাজার দর স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে প্রচার করা হবে। যাতে মানুষ দুর্ভোগে পড়তে না হয়।