,

নতুন এলবামের কাজ শুরু করেছেন গায়ক স্যাম্জ শামীম

আজকের কুমিল্লা ডট কম :
August 29, 2017
news-image

 

বিনোদন প্রতিবেদকঃ

গত ঈদুল আযহায় বের হয়েছিলো স্যাম্জ শামীমের ১ম অডিও একক এলবাম “উৎসব”।এই উৎসব এলবামটি সবার মনে এক উৎসবের ঝড় তুলেছিল। নানা কারনে ব্যাস্ত থাকার কারনে স্যাম্জ শামীম কিছুদিন মিডিয়ার বাইরে ছিলেন। স্যাম্জ শামীম সম্প্রতি উৎসব এলবামের ৫ টা গানের মিউজিক ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছেন এবং সেই সাথে নতুন বছরে নতুন এলবাম বের করার জন্য কাজ শুরু করেছেন। এলবামের নাম এখনো ঠিক করা হয়নি। তবে এই এলবামে মোট ৭ টা গান থাকবে বলে জানা গেছে ।

সবগুলো গানের সুর এবং মিউজিক কম্পোজিশন স্যাম্জ শামীম নিজেই করেছেন। গীতিকার অনেকেই আছেন এবং স্যাম্জ শামীমের নিজের লেখা গান ও থাকছে এই এলবামে। গান-বাজনা নিয়ে স্যাম্জ শামীম এখন অনেক ব্যাস্ত সময় পার করছেন। স্যাম্জ শামীম তার নতুন এলবামের জন্য সবার কাছে দোয়া ও ভালবাসা কামনা করেছেন। তিনি বলেন, শ্রোতাদের অনেক ভাল কিছু গান উপহার দিবো বলে আশা করছি।

উদীয়মান গায়ক স্যাম্জ শামীম এর  বাড়ি সিরাজগঞ্জ জেলায়।