নবীনগরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আজকের কুমিল্লা ডট কম :
January 22, 2018
মো. দেলোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার কাউতলা উত্তর ইউনিয়নে ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত ব্রাহ্মণহাতা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিরতণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোছাভ্যির আহমেদ।
এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জাহের, সমাজসেবক জাকির হোসেনসহ এলাকার সুধীসমাজ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।