,

নবীনগরে ১০০ পিস ইয়াবাসহ আটক- ১

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই মো: গোলাম সারোয়ারের নেতৃত্বে সোমবার রাতে ১০০ পিস ইয়াবাসহ ইমন (১৫) নামে এক কিশোর কে আটক করেছে পুলিশ।
ইমন উপজেলার বাড্ডা (পশ্চিম পাড়ার) গ্রামের মো:লিটন মিয়ার ছেলে। সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস.আই মো.গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জল্লীকান্দি গ্রামস্থ মোড়ে জনৈক শিপন মিয়ার দোকানের সামনে থেকে সোমবার রাত ১১.৪৫ ঘটিকার সময় কিশোর ইমন কে জনতার সহায়তায় ১০০ পিস ইয়াবা বড়ি সহ আটক করা হয় তবে সাদেক মিয়া নামের একজন মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। আটককৃত আসামী কে মাদকের নিয়মিত মামলায় মঙ্গলবার (১৯/০৯) বিজ্ঞ আদালতেরর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।