,

নাঙ্গলকোটে ফুফুকে গলা টিপে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার নাঙ্গলকোটে ফুফুকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার বিকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ভোড়রা ছনুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ফুফু তফুরা বেগম সাবেক পরিবার কল্যাণ সহকারী। ভাতিজা তফুরা বেগমের ভাই মৃত আবুল কাশেমের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘাতক মামুনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ছনুয়া গ্রামের মৃত ছেরাজুল হকের মেয়ে স্বামী পরিত্যাক্তা ও সাবেক পরিবার কল্যাণ সহকারী তফুরা বেগম গত ৪০ বছর থেকে পিতার বাড়ি ভোড়রা ছনুয়া গ্রামে বসবাস করে আসছিলেন। শনিবার বিকালে তফুরার ভাতিজা মানসিক ভারসাম্যহীন মামুন হোসেন তফুরার নিকট টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় মামুন হোসেন কীটনাশক পান করে আত্মহত্যার হুমকি দেয়। এক পর্যায়ে তফুরা বেগম এবং মামুনের মা ফিরোজা বেগম তাকে বাধা দিতে গেলে মামুন হোসেন তফুরা বেগমকে গলা টিপে হত্যা করে।

নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, তফুরা বেগম স্বামী পরিত্যাক্তা। শুনেছি মামুন হোসেন মানসিক ভারসাম্যহীন। মামুন হোসেনকে আটক করা হয়েছে। তফুরা বেগমের লাশও উদ্ধার করা হয়েছে।