,

নাঙ্গলকোটে বিদুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
November 6, 2017
news-image

 

 

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় বিদুৎপৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার পৌর সদর এলাকায় একটি বহুতল ভবনে কাজ করার সময় এ দুঘর্টনা ঘটে।

নিহত আলমগীর হোসেন নীলফামারি জেলার জলঢাংগা উপজেলার নেববক্ত গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়,   পৌর সদর এলাকায় প্রবাসি মজিদ মিয়ার বাড়িতে ৫ তলা ভবনের নির্মান কাজ চলছিল। ওই সময় ওই শ্রমিক রড কাটার মেশিনে কাজ করছিল।ওই মেশিনের সাথে বিদ্যুতের তার জড়িয়ে তাতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মান শ্রমিক আলমগীর হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে পুলিশকে না অবহিত করেই সকালে নিহত শ্রমিকের বাড়ি নীলফামারিতে মরদেহ পাঠিয়ে দেয়া হয়।

নাঙ্গলকোট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোঃ মিজান জানান, এ বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেনি।