,

নাঙ্গলকোটে ২৩ দিন বয়সী কন্যা শিশু দত্তক থেকে রক্ষা পেল

আজকের কুমিল্লা ডট কম :
October 7, 2018
news-image

 

মোঃ কামাল হোসেন জনি :
কুমিল্লার নাঙ্গলকোটে পরিবারের অজান্তে তানজিলা নামের এক শিশুকে তার পিতা এক আত্মীয়কে গোপনে দত্তক দিতে চেয়েছিল। তার থেকে রক্ষা পেল ২৩ দিনের কন্যা শিশু।

শিশু তানজিলা আক্তার উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির কাকৈরতলা গ্রামের রুহুল আমিনের মেয়ে।

শনিবার শিশুটিকে গোপনে দত্তক দিবে শিশুর পিতা, ৯৯৯ হেল্পডেক্স থেকে এমন সংবাদ পেয়ে পেয়ে ঘটনার আগেই ঘটনাস্থলে যায় পুলিশ,ওই বাড়ির অন্য ঘর থেকে লুকানো অবস্থা শিশুটির মাকে পিরিয়ে দেয় পুলিশ। জানা যায়, ওই পরিবারটি দরিদ্র হওয়ায় তাদের এক নিঃসন্তান আত্মীয়কে পরিবারের সকলের অজান্তে শিশুটিকে বিকেলে হস্তান্তরের কথা ছিল,তার আগেই অজ্ঞাত এক ব্যক্তি ৯৯৯ হেল্পডেক্সের সহায়তা চায়।

নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান,৯৯৯ সংবাদ পেয়ে ঘটনার আগেই পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে তা হতে দেননি।