,

নিরাপদ দূরত্বে দাউদকান্দিতে পুলিশের ত্রাণ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 5, 2020
news-image

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মডেল থানা পুলিশ।

শনিবার সকালে মিলিটারী মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, পিয়াজ, তেল, লবন, হলুদ, মরিচ, সাবান ও আলু এক সাথে বস্তা করে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আ’লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সুন্দুলপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ আলম ও প্যানেল মেয়র রকিব উদ্দিন প্রমূখ।
ওসি রফিকুল ইসলাম জানান, দাউদকান্দি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন একহাজার দিন মজুরের তালিকা করা হয়েছে।

শনিবার নিরাপদ দূরত্ব বজায় রেখে রেখে চাল, ডাল, পিয়াজ, তেল, লবন, হলুদ, মরিচ, সাবান ও আলু এক সাথে বস্তা করে তাদেরকে কর্মহীন ও দুস্থদের মাঝে বিতরণ করা এবং নিরাপদে বাড়ীতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। যেসমস্ত পরিবারে ছোট শিশু রয়েছে তাদের জন্য দুধের ব্যবস্থা করা হবে এবং এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান তিনি।