,

পবিত্র রমজানে উত্তরা মোটর্স নিয়ে এল কোটি টাকার পুরস্কার

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2018
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
পবিত্র মাহে রমজানে বাজাজ মোটর সাইকেল ক্রয়ের ক্ষেত্রে র‌্যাফেল ড্র এর মাধ্যমে মোট ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে উত্তরা মোটর্স লিমিটেড।

যে কোন বাজাজ মোটর সাইকেল ক্রয়ে প্রতি সপ্তাহে ১ম পুরস্কার হিসাবে থাকছে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, ২য় পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা করে পাবে ৫ জন এবং আরও ৩৫ জন পাবে ২০ হাজার টাকা করে পুরস্কার। এভাবে প্রতি সপ্তাহে পাবে মোট ৪১ জন পুরস্কার।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সর্বাধিক বিক্রিত এবং নাম্বার ওয়ান ব্রান্ড বাজাজ মোটর সাইকেল ক্রেতাদের জন্য কোটি টাকার ঈদ বোনাস, এ ছাড়াও বাজাজ মোটর সাইকেল এখন আরও বেশি আকর্ষনীয় মূল্যে, বাজাজ সিটি ১০০ মাত্র ৯১,৫০০ টাকায়, প্লাটিনা কিক স্টার্ট ১,০৩, ৫০০ টাকা ও সেলফ স্টার্ট ১০৮,৫০০ টাকায়, ডিস্কভার ১০০সিসি ১,২৬,০০০ টাকায়, ডিস্কভার ১২৫ সিসি ড্রাম এখন ১,৩৩,৫০০টাকা এবং সেলফ স্টার্ট এর মূল্য ১,৪৪,৫০০ টাকা। রমজানের এই অফারটি চলবে ২৩ জুন ২০১৮ পর্যন্ত।

সারা দেশে উত্তরা মোটর্স এর নিজস্ব শাখা অফিস ও অনুমোদিত ডিলারের নিকট থেকে পছন্দের বাজাজ মোটরসাইকেল আকর্ষনীয় মূল্যে ক্রয় এবং কোটি টাকার পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের একমাত্র পরিবেশক উত্তরা মোটর্স লিমিটেড।