,

পাঁচথুবী ইউনিয়নে শীতার্তদের পাশে কুমিল্লা সিটি ফাউন্ডেশন

আজকের কুমিল্লা ডট কম :
January 16, 2022
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে এসময় উপস্থিত আছেন কুমিল্লা সিটি ফাউন্ডেশেনর সভাপতি জামাল খন্দকার, উপদেষ্টা শাহআলম ভূঁইয়া (আলম), হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম লিটন ও খোরশেদ আলম, অর্থ সম্পাদক আবুল বাশার বাকী, নির্বাহী সদস্য মাসুদ করিম (মাসুম), আরিফুল ইসলাম, মাহবুব, হালিম এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, কুমিল্লা সিটি ফাউন্ডেশন সর্বদাই সমাজের বঞ্চিত, অবহেলিত এবং হতদরিদ্র মানুষের সুখে দুখে কাজ করে যাচ্ছি। তাই আমাদের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।