,

পানি বন্দি বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ

আজকের কুমিল্লা ডট কম :
July 15, 2019
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়া পৌরসভায় অবস্থিত ঐতিহ্যবাহী বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজটি একটু বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে যায়। পানি নিস্কাশনের জন্য নেই ড্রেনেজ ব্যবস্থা। বর্ষা আসলে কলেজ মাঠ সহ ক্লাশ রুমেও পানি ঢুকে যায়। এছাড়াও কলেজে নেই ব্যবহার যোগ্য সৌচালয়।

এ সমস্যাগুলো থেকে পরিত্রান পেতে সোমবার (১৫ জুলাই) শিক্ষার্থীরা বরুড়ায় মানববন্ধন করে। এ মানববন্ধনে কলেজের শিক্ষকদের সমর্থন থাকলেও তাদেরকে মানববন্ধনে দেখা যায়নি। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের সামনে থেকে বরুড়া উপজেলা নিবাহী অফিসার মাজহারুল ইসলাম এ বিষয়ে বরুড়া পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারীকে অবহিত করেন এবং কলেজ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এ সমস্যাটি দুরিকরনে ব্যবস্থা নিতে বলেন।

এ বিষয়ে বরুড়া পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারীর কাছে জানতে চাইলে, তিনি জানান এ বিষয়ে কথা বলার জন্য কলেজে অবস্থান করছেন। কলেজ কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হবে বলে তিনি আশ^াস দেন।