,

পুলিশের ওপর নিক্ষেপ করা ককটেলটি শক্তিশালী ছিল: ডিএমপি কমিশনার

আজকের কুমিল্লা ডট কম :
April 30, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর গুলিস্তানে পুলিশের উপর বিষ্ফোরণ ঘটানো ককটেলটি মোটেই সাধারণ ছিলো না, এটি বেশ শক্তিশালী ছিলো, এমনটা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিঞা। ওই ককটেল বিষ্ফোরণে দুই জন পুলিশ সদস্য গুরুতর আহত হন। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সেখানে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর গুলিস্তানের ডন প্লাজার সামনে পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি ককটেল ছোঁড়া হয়। এতে ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪২) এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৮) আহত হন।
এদিকে সাইট ইন্টেলিজেন্স নামের একটি আন্তর্জাতিক মাধ্যম বলেছে, ওই হামলা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) থেকে চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। আইএস বলেছে, দুই বছরে এই প্রথম ঢাকায় কোনও হামলা চালালো তারা। হামলাটি সত্যিই আইএস চালিয়েছে কী না সে সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।