,

পুলিশের সকল সদস্যের আচরণ হবে পেশাদার ও সুশৃঙ্খল : চট্টগ্রাম পুলিশের ডিআইজি

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2020
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, পুলিশের সকল সদস্যের কাজ এবং আচরণ হবে পেশাদার ও সুশৃঙ্খল। জনগণকে পাশে নিয়ে পুলিশিং হবে আরো সমুন্নত। সেই সাথে সততা ও নিষ্ঠার সাথে পুলিশকে কাজ করতে হবে। জবাবদিহিতার জায়গাটা আরো পরিচ্ছন্ন করতে হবে। পুলিশি সেবা জনগণের দৌঁড়গোরায় পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান। এই সভায় জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা ও সকল ইউনিটের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।