,

প্রশাসন ও মিডিয়া একত্রে কাজ করলে সামাজিক অবক্ষয় দূর হবে- জেলা প্রশাসক আবুল ফজল মীর

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেছেন, প্রশাসন ও মিডিয়া পরস্পরের সহযোগি। আমরা পাশাপাশি কাজ করলে উন্নয়নমুখী সমাজ সৃষ্টি হবে এবং সামাজিক অবক্ষয় দূর হবে। সুন্দর ও উন্নয়নমুখী কুমিল্লা গড়তে হলে প্রশাসনের সাথে সাংবাদিকদের একত্রে কাজ করা প্রয়োজন।

মঙ্গলবার দৈনিক আজকের কুমিল্লার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোঃ আবু ফজল মীর আরো বলেন, যেকোনো অপরাধ নিরসনে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। যেকোনো অপরাধের তথ্য প্রশাসনের আগে সাংবাদিকদের কাছে আসে, আপনারা সে তথ্য আমাদের দিবেন । আবার সরকারের কিছু উন্নয়ন বার্তা আগে আমাদের কাছে আসে। সেগুলো আপনাদের দিবো। এভাবে পারস্পরিক সহযোগিতায় সুন্দর কুমিল্লা গড়া সম্ভব।
এছাড়া নেপালে বিধ্বস্ত প্লেন দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন নবাগত জেলা প্রশাসক ।