,

ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করলো কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করলো কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ। যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টুর উদ্যোগে এ সেবা চালু হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা আতিকুর রহমান পিন্টু জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মানবতার সেবায় মানবিক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল ভাই এর আহ্বানে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের পক্ষ থেকে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের কার্যক্রমের গ্রহণ করি।

ফ্রী অক্সিজেন সার্ভিস পেতে যোগাযোগ করুন-
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ।
মুঠোফোন: ০১৭৪৯৮৮৪৩৭২