,

বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2020
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সিলেটে তেলভর্তি ট্রেনের লরির একটি বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সাথে এ জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।

সিলেট রেলস্টেশন ব্যবস্থাপক মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লেগে যেতে পারে।