,

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এড. আহমেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল

আজকের কুমিল্লা ডট কম :
January 12, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক অ্যাডভোকেট আহমেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

আজ এক শোক বার্তায় অর্থমন্ত্রী বলেন, অ্যাডভোকেট আহমেদ আলী ছিলেন আমাদের অভিভাবক। তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর মৃত্যুতে কুমিল্লায় আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, ভাষাসৈনিক অ্যাডভোকেট আহমেদ আলী প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১টা ৪৭ মিনিটে রাজধানীর এ্যাপোলো হসপিটালসে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ আসনের (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) এমএলএ নির্বাচিত হন আহমেদ আলী। যেটা ১৯৭১ সালে এমসিএতে রূপান্তরিত হয়। তিনি ১৯৫৩ সালে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আইনজীবী সমিতির প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন।