,

বরুড়ায় আম গাছ থেকে পড়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
June 9, 2020
news-image

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের ডিমডুল গ্রামে মো: ইমন হোসেন (১৬) নামে দশম শ্রেনীর এক শিক্ষার্থী আম গাছ থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৭ টায় নিজ বাড়ির আমগাছে আম পাড়তে উঠতে গিয়ে হঠাৎ আম গাছ থেকে পড়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ইমন ডিমডুল গ্রামের আবুল কাশেমের বড় ছেলে।

সে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইছহাক ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।