,

বরুড়ায় জগন্নাথ মন্দিরে নজরুল এমপির রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

আজকের কুমিল্লা ডট কম :
November 20, 2020
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার জগন্নাথ মন্দিরে বরুড়ার সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল মহোদয়ের রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থণা ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে বরুড়া পৌরসভার জগন্নাথ মন্দিরে এ বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বরুড়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার তপন ভৌমিক, সাধারন সম্পাদক তপন বনিক, জগন্নাথ মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, শারদঞ্জলি ফোরামের সভাপতি বিনয় ভূষণ সাহা, সাধারণ সম্পাদক রাজন বনিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহ্বায়কসহ বিভিন্ন হিন্দু নেতৃবৃন্দ।