,

বরুড়ায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 23, 2020
news-image

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় বরুড়া বাজারের জিরো পয়েন্টে নাগরিক সমাজের আয়োজনে নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানব বন্ধনে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল কাসেম, সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জামাল হোসেন ভুঁইয়া, আমরা বরুড়াবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মমিন সওদাগর, যুবলীগ নেতা মাহফুজুর রহমান, মোঃ জাকির হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ জসিম।

আরও উপস্থিত ছিলেন বরুড়ার গ্যাসের গ্রাহকগণ, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের সদস্য, বিভিন্ন শ্রেণির পেশার মানুষ।

নিরবিচ্ছিন্ন গ্যাস পাওয়ার দাবিতে বক্তারা বলেন, বরুড়ায় গ্যাস সংকট বহু দিনের। এই সংকটের কারণে গ্রাহকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সঠিকভাবে গ্যাস না পেলেও বিল দিচ্ছি নিয়মিত। শুধু রাতের বেলা নয় আমার রাতদিন ২৪ ঘন্টাই গ্যাস পেতে চাই”।