,

বরুড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
March 17, 2021
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়ায় আইমা সুলতানা (১১) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বিকাল ৩টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আইমা সুলতানা বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের একবাড়িয়া (রাজনগর) গ্রামের আরিফ হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে আইমা সুলতানাকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলতে দেখে পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা ছুটে যায়। প্রতিবেশিরা তার ঝুলন্ত মরদেহ দেখে বরুড়া থানায় খবর দেয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মিজানুর রহমান বলেন,বিষয়টি বুঝতেছি না।এত ছোট বাচ্চা কি কারনে আত্মহত্যা করবে আমার বুঝে আসতেছে না।পুলিশকে খবর দিয়েছি।পুলিশ আসলে হয়তো পরে বিস্তারিত জানাতে পারব।