,

বরুড়ায় প্রয়াত এমপি আবু তাহেরের ১৩ম মৃত্যুবার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
September 24, 2017
news-image

এম.ডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মাটি ও মানুষের নেতা ৩ বারের নিবার্চিত সাবেক সংসদ সদস্য মরহুম একে এম আবু তাহের-এর ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি‘র কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে এ্যাড. খায়রুল এনাম খান তৌফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউসার আলম সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক রেজু, পৌর বিএনপির সভাপতি আলী আজ্জম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আকতার হায়দার, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহিনা মমতাজ হ্যাপী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিন্নত আলী, আবদুর রব, কেফায়তুল্লাহ, নূরুল ইসলাম নুরু, জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান সীমান্ত, সিনয়ির সহ-সভাপতি ওমর ফারুক রিপন, সদস্য কামাল হোসেন, পৌরসভা ছাত্রদল নেতা ইমরান হোসেন মালালা, ভিপি জামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক লিটন পন্ডিত। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করেন মুফতি আলহাজ¦ মিজানুর রহমান জাফরি।