,

বর্ষীয়ান আ’লীগ নেতা আবুল হাসেম সরকার অসুস্থ্য, সুস্থ্যতায় দোয়া কামনা

আজকের কুমিল্লা ডট কম :
July 1, 2021
news-image

স্টাফ রিপোর্টার:
বৃহত্তর দাউদকান্দির বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা, ১৮ বছর ধরে দায়িত্ব পালন করা  উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম সরকার অসুস্থ্য হয়ে পড়ায় রুটিন মাফিক চেকআপ করার জন্য বৃহস্পতিবার (০১জুলাই) দুপুরে তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাবু।

তিনি জানান, তার বাবার সুস্থ্যতায় সকলের নিকট দোয়া কামনা করছি।